শেখ মোরসালিন
গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় আছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো নিয়ে চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দল। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। অপেক্ষা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের যোগ দেওয়ার।